মোংলায় বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ২০:০৩

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় একটি বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। ঘূণিঝড় ইয়াসের প্রভাবে বানের পানিতে সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে আসে বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়। তবে ওই সাপটি খোপের পাঁচটি হাঁস ও দুটি মুরগি মেরে ফেলেছে বলে জানা গেছে।

বন বিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের বনরক্ষী মো. মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে অজগরটি দেখে স্থানীয়রা বন বিভাগের সদস্যদের খবর দেয়। পরে সাপটি উদ্ধার করা হয়।

ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত অজগরটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর