অবন্তিকার আত্মহত্যায় মামলা দায়ের; সহপাঠী ও সহকারী প্রক্টর আটক

সময় ট্রিবিউন | ১৭ মার্চ ২০২৪, ০১:২৫

ছবি-সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে দায়ের করা মামলায় তার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (কোতোয়ালি জোন) বদরুল হাসান জানান, রাতে ডিএমপির লালবাগ বিভাগের কোতোয়ালি থানার একটি দল তাদের গ্রেপ্তার করেছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, 'তারা যাতে পালিয়ে যেতে না পারে বা আত্মগোপন করতে না পারে সেজন্য আমরা কুমিল্লা পুলিশকে সহায়তা করছি। এ ব্যাপারে কুমিল্লা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কুমিল্লা জেলা পুলিশ ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।'

এর আগে শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এই দুজনের নাম উল্লেখ করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, অবন্তিকার সহপাঠী আম্মান ইন্টারনেট এবং সরাসরি তাকে যৌন হয়রানি ও হুমকি ধামকি দিয়ে আসছিল। এবং আম্মানের বিরুদ্ধে সহাকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপদস্থ করছিলেন।

এ বিষয়ে ওসি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় ১০ তলা একটি ভবনের ২য় তলায় নিজেদের বাসায় অবন্তিকার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মৃত্যুর ১০ মিনিট আগে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিক্ষোভ হয়েছে কুমিল্লাতেও।

ক্যাম্পাসে বিক্ষোভের জেরে আম্মানকে বহিষ্কার এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা