ফরিদপুরে খামারীদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করলেন প্রাণী সম্পদ মন্ত্রী 

স্টাফ রিপোর্টার,  ফরিদপুর | ৯ মার্চ ২০২৪, ১৫:৩৪

ফরিদপুরে খামারীদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করলেন প্রাণী সম্পদ মন্ত্রী 
ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
 
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে শনিবার দুপুরে  কামালদিয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এ দুই উপজেলার ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) খামারীদের হাতে ৮টি মিল্কিং মেশিন তুলে দেন।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ৫৭ হাজার কোটি টাকা ৫ কোটি মানুষের মধ্যে দিয়ে থাকে সরকার। তিনি বলেন,  মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হবে।
 
বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, ট্রেনিং কর্মকর্তা ডা. একেএম আসজাদ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও ওসি শহিদুল ইসলাম প্রমুখ


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর