এডিস মশা প্রতিরোধে ৯০ শতাংশ জনসচেতনতা প্রয়োজন : স্থানীয় সরকারমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ মার্চ ২০২৪, ১৭:৪৮

এডিস মশা প্রতিরোধে ৯০ শতাংশ জনসচেতনতা প্রয়োজন : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এডিস মশা প্রতিরোধে ৯০ শতাংশ জনসচেতনতা আর বাকি ১০ শতাংশ বিভিন্ন কারিগরি ও প্রতিরোধমূলক কার্যক্রম। সারা বিশ্বে এটাই অনুসরণ করা হয়। আজকে ডিসিদের আমরা সচেতনতা বৃদ্ধিমূলক নানা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছি।

মন্ত্রী বলেন, এডিস মশা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, তার সব নেওয়া হয়েছে। টেলিভিশনে সচেতনতামূলক বিজ্ঞাপন চলমান রয়েছে।

বুধবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের জেলাপ্রশাসক সম্মেলনের শেষ দিনে নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, গ্রামেও এখন অনেক পাকা বাড়ি হয়েছে, সেখানে পানি জমে থাকার সুযোগ আছে। সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। নিয়ম হলো, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। ডিসিরা যেন জনপ্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণসহ নানাবিধ কাজ করেন, সেটি বলেছি। এর আগে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে এ বিষয়ে ভার্চুয়াল একটি সভা করেছি, সেখানেও অনেকগুলো নির্দেশনা দিয়েছি। আমাদের একটি সমন্বিত ফ্যাক্টর ম্যানেজমেন্ট সিস্টেম আছে।

মন্ত্রী বলেন, ‘এর আগে আমরা সারা দেশে ডেঙ্গু রোগী পেতাম ১ শতাংশ, ঢাকায় পেতাম ৯৯ শতাংশ। গত বছর কিন্তু ঢাকায় আক্রান্তের সংখ্যা ২০ শতাংশের নিচে নেমে গেছে, সারা দেশে ৮০ শতাংশ রয়ে গেছে। ঢাকার মানুষ সচেতন হয়েছে, দায়িত্বশীল হয়েছে, তারা বুঝতে পেরেছে। ডিসিদের বলেছি, তারা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। দায়িত্ব অলরেডি বণ্টন করে দেওয়া আছে, তারা কাজগুলো হচ্ছে কিনা আমাদের রিপোর্ট করবে।’

তাজুল ইসলাম বলেন, গত বছরের মতো এ বছরও আমরা জানুয়ারিতে সভা করেছি। গত বুধবার মিটিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ওষুধ কিনতে ছয় কোটি টাকা আমরা পাস করে দিয়েছি। একদিনও বিলম্ব করা হয়নি। তারা এটা আমদানি করবে এখন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা