লালবাগ ও চকবাজারের দুই মাদ্রাসা থেকে ৫৯০ ছুরি জব্দ

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০৫:৩২

রাজধানীর লালবাগ ও চকবাজারের ২টি মাদ্রাসা থেকে ৫৯০টি ছুরি জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ এবং লালাবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ৫৯০টি ছুরি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার জোনের পুলিশ অভিযান চালিয়ে এসব ছুরি জব্দ করে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ছুরিগুলো ঈদের সময় পশু কোরবানির কাজে ব্যবহার করা হয়।

পুলিশ বলছে, চলমান অস্থিরতায় ছুরিগুলো যেন কেউ সহিংসতার কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য এগুলো জব্দ করা হয়েছে।

জানান যায়, জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি এবং জামেয়া কুরানিয়া আরাবিয়া থেকে ৪১৫টি ছোরা জব্দ করা হয়েছে।

ডিএমপির চকবাজার জোনের অতিরিক্ত উপকমিশনার মো. কুদরত-ই-খুদা জানান, মাদ্রাসায় বিপুল পরিমাণ ছোরা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় তারা তল্লাশি চালিয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তল্লাশিতে সব ধরনের সহায়তা করেছেন।

তিনি জানান, ঈদের সময় কোরবানির কাজে ছোরাগুলো ব্যবহার করা হয়। ছুরিগুলো হেফাজতে নেওয়া হয়েছে। ঈদের সময় প্রয়োজন হলে আবারও দেওয়া হবে। চলমান অস্থিরতায় ছোরাগুলো যেন সহিংসতার কাজে ব্যবহার করা না হয়, সে জন্য জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা