ইয়াসের ফলে মসজিদে পানি, রাস্তায় নামাজ আদায় মুসল্লিদের

সময় ট্রিবিউন | ২৯ মে ২০২১, ০৫:০৩

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ের দশালিয়া গ্রামের প্রায় ৫০০ মিটার বাঁধ ভেঙে দশালিয়া, গোবিন্দপুর ও আটরাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এ এলাকায় রাস্তা-ঘাট ও মানুষের বসতঘরের পাশাপাশি মসজিদগুলোও পানিতে তলিয়েছে।

ফলে শুক্রবার (২৮ মে) এ এলাকার মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করতে পারেনি মুসল্লিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি মসজিদের ভিতরে হাঁটু পানিতে দাঁড়িয়েই জুমার নামাজ আদায় করছেন। আবার বেশকিছু মসজিদে নামাজের অনুকূল পরিবেশ না পাওয়ায় পাশের রাস্তার উপর নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

এদিকে বন্যার পানিতে এ এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় জুমার নামাজে যেতে দুর্ভোগের শিকার হয়েছেন মুসল্লিরা। তারা নৌকায় করে মসজিদে এসে জুমার নামাজ আদায় করেছেন।

দশহালিয়া জামে মসজিদের মুসল্লি আব্দুল আলীম বলেন, জোয়ারের সময় মসজিদের ভিতরে পানি উঠে গেছে। তাই মসজিদের ভিতরে নামাজ আদায়ের অনুকূল পরিবেশ না পেয়ে রাস্তার উপরে নামাজ আদায় করেছি। পানিতে কয়েক জায়গার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় নামাজ পড়তে আসার সময়ও দুর্ভোগের শিকার হচ্ছি। অনেক মুসল্লি নৌকায় করে নামাজে এসেছেন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম আব্দুল্লাহ আল মামুন (লাভলু) বলেন, জোয়ারের সময় মসজিদগুলোতে পানি উঠে যাওয়ায় মুসল্লিরা রাস্তার উপরে নামাজ আদায় করেছেন। অনেক মসজিদে হাঁটু পানিতে দাঁড়িয়েই মুসল্লিরা নামাজ আদায় করেছেন। বেড়িবাঁধ ভেঙে ভিতরে পানি প্রবেশের পর থেকে মুসল্লিরা কষ্ট করে নামাজ আদায় করছেন।

বেড়িবাঁধের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাঁধের জন্য পর্যাপ্ত মাটি না পাওয়ায় এখনও কাজ শুরু করা যায়নি৷ আমরা সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বাঁধে কাজের অনুকূল পরিবেশ পেলেই কাজ শুরু করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব