শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত ১

সময় ট্রিবিউন | ২৯ মে ২০২১, ০২:০৬

ছবি : ইন্টারনেট

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে অপূর্ব চাম্বুগং (৪৮) নামে এক গারো উপজাতি ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) মধ্যরাতের দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি মায়াঘাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব চাম্বুগং পানিহাতা ফেকামারী বিশপনগর গ্রামে বসবাস করেন।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৩০/৪০টি বন্যহাতির দল উপজেলার মায়াঘাসি ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া গ্রামের বেশকিছু এলাকাজুড়ে তাণ্ডব চালায়। এসময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করতে থাকে। এতে হাতি উপদ্রুত দুই গ্রামের কয়েকশ লোকজন মশাল, সার্চ লাইট ও সাইরেন বাজিয়ে হাতির তাণ্ডব ঠেকানোর চেষ্টা চালিয়ে আসছিল। হাতির দলটিও লোকালয়ে আসার চেষ্টা চালায়। এভাবে মধ্যরাত পর্যন্ত মানুষ ও বন্যহাতির যুদ্ধ চলে। একপর্যায়ে হাতির দলটিকে তাড়া করলে দলছুট একটি হাতি পেছনে পড়ে যায়। একইভাবে হাতির দলকে পাহাড়ের দিকে তাড়ালে দিয়ে ফেরার সময় দলছুট হয়ে পেছনে পড়ে যায় অপূর্ব চাম্বুগং। এমতাবস্থায় দলছুট হাতিটি অপূর্বকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে হত্যা করে। কিছুক্ষণ পর এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর