শনির আখড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

সময় ট্রিবিউন | ২৮ মে ২০২১, ১৮:০৩

প্রতীকী ছবি

রাজধানীর শনির আখড়া এলাকার আর এস শপিং কমপ্লেক্সের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরাফাত ইয়াসিন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ মে) রাতে দুর্ঘটনার পর শুক্রবার ( ২৮ মে) সকাল পৌনে ৬টার দিকে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরাফাত ইয়াসিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তিনি কদমতলীর পাটেরবাগ আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের ভাই সোহেল বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে কদমতলীর শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্সের সামনে প্রিন্স, তানজিল, ডিব্বা শুভ, সহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তারা। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যালে নিয়ে আসি। পৌনে ৬টার দিকে সে মারা যায়। কি কারণে তারা ছুরিকাঘাত করেছে এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারব না। ওদের সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা তাও বলতে পারব না।’

মো. বাচ্চু মিয়া জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত আরাফাত ইয়াসিন ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৬টার দিকে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর