কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৫৪

কানাডার কাছে বিনিয়োগ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

কানাডার কাছে বাংলাদেশ বিনিয়োগ চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কানাডার হাইকমিশনারের সঙ্গে কী আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাপ হলো, অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী বলেছেন ক্যানোলা অয়েল স্বাস্থ্যসম্মত, ওটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখবো কী করা যায়। অনেক হাই ট্যারিফ আছে, তবে সম্ভাবনা তো আছেই।

বিনিয়োগের বিষয়ে কোনো কথা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগ-তো আমরা চাই। আগে যেগুলো ছিল সেগুলো তো নাই, এখন আমরা নতুন করে রি-কাস্ট করছি। যেখানে ভালো সুবিধা পাওয়া যাবে সেখানে তো নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকবে, সেগুলো দেখবো আমরা।

কানাডায় বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়া বা স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইগ্রেশন নিশ্চয়ই আছে। কানাডা এনকারেজও করে। সেখানে স্টুডেন্ট কমিউনিটি বাড়ছে। কাজেই সেটা আছে। কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে মা বলে ডাকেন। তারা ফ্রেঞ্চ-কানাডিয়ান। ফরাসিদের ওই ট্রেডিশন আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা