মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে : ইসি রাশেদা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:২১

মানুষের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে : ইসি রাশেদা
নির্বাচন কমিশনারের প্রতি সাধারন মানুষদের আস্থা ফিরিয়ে আনতে বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সক্ষম হয়েছি।
 
রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ ধামুরহাট-পত্নীতলা আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। 
 
এসময় প্রধান অতিথি বলেন, এই নির্বাচন-এ সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুনরায় ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টিতে আমরা সফল হয়েছি। তাই আগামীতেও প্রতিটি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। এই প্রতিশ্রুতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
 
নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ২৯ডিসেম্বর ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলাআসনের স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে এই আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে এই আসনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। এই আসনে নৌকা প্রতিক নিয়ে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পার্টির এ্যাড. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বীতা করছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর