সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

সময় ট্রিবিউন | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৯

সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে ফের দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরও দেশটি বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এগিয়ে নিতে চায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের এ অবস্থানের কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবের হোসেন চৌধুরী ও পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এরপরও কিছু ইস্যুতে আমরা একসাথে কাজ করতে চাই। এর মধ্যে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, আমি যদি আজকের মিটিংয়ের কথা বলি। দুটি দেশের মধ্যে সম্পর্ক থাকে। সেখানে আমরা সব বিষয়ে যে একমত হবো এমন না। কিছু কিছু জায়গায় আমাদের ভিন্নমত থাকতেই পারে।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের একটা স্টেটমেন্ট- আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি, তারপরও আমরা চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন এগিয়ে যায়।’

‘আমাদের দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি’ বলেন সাবের হোসেন চৌধুরী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। তবে তাদের এ বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু না যে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব