জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করবে যুক্তরাষ্ট্র: পরিবেশমন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করবে যুক্তরাষ্ট্র: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। তবে তাদের এ বক্তব্য (নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি) এমন কিছু না যে, আমাদের ভবিষ্যৎ সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলার ফান্ড গঠনে যুক্তরাষ্ট্র পার্টনার হিসেবে কাজ করবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব