কবে দেওয়া হবে কালের কণ্ঠে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া বেতন?

ইউসুফ দিপু | ২৭ মে ২০২১, ০১:৩৬

ছবি: ফেসবুক

দেশের মিডিয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ। তাদের মিডিয়া প্রতিষ্ঠান গুলোতে সাংবাদিক রয়েছে অনেক।

দেশে সম্প্রতি গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া'র ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকেই সমালোচনায় আসেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর।

এরপর উঠে আসে বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে সাংবাদিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা নিয়ে নানা অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে অসংখ্য স্ট্যাটাসের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ, বাংলা নিউজসহ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত সাংবাদিকরা অভিযোগ করছে তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের বিষয়ে।

সাংবাদিক মহল বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিবাদ করলে গুঞ্জন ছড়িয়ে পরে চারদিকে। পরে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ তাদের সকল সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে ঈদ উল ফিতরের আগেই। তবে সেই ঈদ চলে গেলেও চাকরিচ্যুত সাংবাদিকরা এখনও বুঝে পায়নি তাদের কোন বকেয়া টাকা।

ইতোমধ্যে ফেসবুকে দেশের সাংবাদিকদের পরিচালনায় "Our Media, Our Right" নামে একটি পেজ ও গ্রুপে তারা অভিযোগ করে পোস্ট দিয়ে যাচ্ছেন। এতে দুঃখ প্রকাশ করছেন সাংবাদিক মহল।

এ বিষয়ে চাকরি ছেড়ে আসা এক সাংবাদিক বলেন, শ্রম আইন অনুযায়ী আমরা‌ গ্রাচুইটি, অর্জিত ছুটি ও বিনোদন ছুটির বকেয়া টাকা পাব কিন্তু বসুন্ধরা গ্রুপ দেয়নি। এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি।

বকেয়া পাওনাদির বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, ঈদের আগেই সাংবাদিকরা তাদের পাওনাদি পাবেন বলে এমন কোন সুনির্দিষ্ট তারিখ আমরা দেইনি। তবে তাদের পাওনা বকেয়া টাকা অবশ্যই তারা পাবে। সে বিষয়ে আমরা অফিশিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি। একটু সময় দিতে হবে আমাদের।এখানে একটু প্রসেসিং এর বিষয় রয়েছে। চাকরি হারানো কয়েকজন সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আমরা সকলের পাওনাদি বুঝিয়ে দেব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা