গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

সময় ট্রিবিউন | ২৮ জানুয়ারী ২০২৪, ১৩:৫৮

গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টায় সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্রের ৬২ সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দুই দিন আগে এই বৈঠক হতে যাচ্ছে।

দলীয় সূত্র বলছে, জাতীয় সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে তা নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন। এছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যরা যে ১০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন, সেগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা।

স্বতন্ত্র সংসদ সদস্যরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা বা সিদ্ধান্ত দেবেন তারা সেটাই মেনে নেবেন। এর ব্যত্যয় হবে না।

এ ব্যাপারে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দেবেন, সেটাই আমি পালন করব। তাঁর নির্দেশনার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যাদের প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। ৩০ জানুয়ারি এই সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর