জোয়ারের পানিতে ডুবে জেলের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৬ মে ২০২১, ২০:১৪

ফেনীর সোনাগাজীতে চিংড়ির পোনা ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজের ৮ ঘণ্টা পর হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হাদিউজ্জামান, তাঁর চাচা জাহিদুল ইসলাম ও আবদুর রহিম ছোট ফেনী নদীতে ঠেলাজাল দিয়ে চিংড়ির পোনা মাছ ধরতে যান। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে হাদিউজ্জামান ডুবে যান। অন্য দুজন কোনোমতে সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে বাঁচেন। হাদিউজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জামিল আহমেদ খান বলেন, ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব