মিউনিখ নিরাপত্তা সম্মেলন: ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৫ জানুয়ারী ২০২৪, ১৯:১৮

মিউনিখ নিরাপত্তা সম্মেলন: ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফরে যাচ্ছেন বলে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এখন(সম্মেলনের ফাঁকে জামানিতে অনুষ্ঠেয়) দ্বিপাক্ষিক বৈঠকের লক্ষ্যে কাজ করছি।’

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয় এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টারের সঙ্গে পৃথক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন-পরবর্তী প্রথম বিদেশ সফর। এই মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে হাই-প্রোফাইল বার্ষিক সংলাপ হিসেবে অভিহিত করা হয়েছে।

জার্মান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সম্মেলনের ফাঁকে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন।
মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি), ২০২৪ অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর