প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

সময় ট্রিবিউন | ২৪ জানুয়ারী ২০২৪, ১৪:২৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।

ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মিশেল বলেন, আমাদের সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগিরই শুরু হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে মিশেল চিঠির শেষে বলেন, প্রিয় প্রধানমন্ত্রী, আমার সর্বোচ্চ বিবেচনার নিশ্চয়তা গ্রহণ করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর