বৈশ্বিক কোন শক্তির কাছে বাংলাদেশ এবং জনগণ মাথা নত করবে না : শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২৪, ২১:০৯

বৈশ্বিক কোন শক্তির কাছে বাংলাদেশ এবং জনগণ মাথা নত করবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বৈশ্বিক কোন শক্তির কাছে বাংলাদেশ এবং জনগণ মাথা নত করবে না।

তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা কোন ব্যক্তি যদি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সরকার সেটা শক্তিশালীভাবে মোকাবেলা করবে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক শিক্ষামন্ত্রীর সাথে তার অফিসে সাক্ষাৎ করতে আসলে সেময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সকল দেশের সাথে 'বন্ধুত্ব কারো; কারো সাথে বৈরিতা নয়'-বঙ্গবন্ধুর এই দর্শন সামনে নিয়ে কাজ করবে।

তিনি বলেন, তবে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবে।
এই সময় ব্রিটিশ হাই কমিশনার শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী এই সময় বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় সহযোগিতার প্রস্তাব দেন।
সারাহ কুক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

উচ্চশিক্ষায় অ্যাক্রিডিটেশন প্রসেজ এবং কোয়ালিকেশন ফ্রেমওয়ার্কের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে এক সাথে কাজ করার বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুক্তরাজ্য কিভাবে কাজ করতে পারে এই বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন,এক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের সমঝোতার মাধ্যমে কোন কোর্স চালু করতে চাইলে সরকার তা ইতিবাচক ভাবে দেখবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা