পাখির বাসার ভাড়া পেলেন বাগান মালিকরা

সময় ট্রিবিউন | ২৬ মে ২০২১, ০৬:০৬

ছবি: সংগৃহীত

অতিথি পাখির বাসা ভাড়ার টাকার চেক পেলেন রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের সেই বাগান মালিকরা।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে বাঘা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সীমিত পরিসরে চেক তুলে দেওয়ার আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পাঁচ বাগান মালিকের হাতে সরকারের পক্ষ থেকে মোট ৩ লাখ ১৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সেই পাঁচ আমবাগান মালিক হলেন-বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার সফিকুল ইসলাম, খোর্দ্দ বাউসা গ্রামের মুঞ্জুর রহমান, সানার উদ্দিন, শাহাদত হোসেন ও শিরিন আখতার।

এর মধ্যে সফিকুল ইসলাম ৪০ হাজার টাকার চেক, মুঞ্জুর রহমান ২ লাখ টাকার, শাহাদত হোসেন ৯ হাজার টাকার, সানার উদ্দিন ৪০ হাজার ও শিরীন আখতার ২৪ হাজার টাকার চেক পেয়েছেন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।

এছাড়া অনুষ্ঠানে রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য অফিসার আমিরুল ইসলাম ও বাঘা উপজেলা বন কর্মকর্তা জহুরুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চারঘাট ফরেস্ট রেঞ্জার এবিএম আব্দুল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর