বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা স্কটিশ এমপি’র

সময় ট্রিবিউন | ১৫ জানুয়ারী ২০২৪, ১৭:০৮

বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা স্কটিশ এমপি’র

সফররত স্কটিশ সংসদ সদস্য, ফয়সল চৌধুরী সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশের দ্বাদশ সংসদের ভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্তভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহী মিনা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় এই স্কটিশ সংসদ সদস্য সেদেশের পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশ পার্লামেন্টের সাথে তাদের পারস্পরিক দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য স্কটিশ এমপি ও তার সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর