সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২৩:০০

ফাইল ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী সব পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের এ নির্দেশের আলোকে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনে যায়নি ।

টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ এফবি বে ক্রুজ’র স্বত্ত্বাধিকারী ও ট্যুর এসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক) ’র সভাপতি তোফায়েল আহমদ বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গতকাল বুধবার কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজ মালিক ও টোয়াক কর্তৃপক্ষকে সব পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়। প্রশাসনের এ নির্দেশের আলোকে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী সব জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার সৈয়দ মুরাদ হোসেন বলেন, সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের পক্ষ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজ মালিকেরা বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব