যেসব সুযোগ-সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সময় ট্রিবিউন | ১১ জানুয়ারী ২০২৪, ০৯:৪১

যেসব সুযোগ-সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেয়ার কথা রয়েছে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের। এবারের মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই।

মন্ত্রীদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। মন্ত্রিত্ব পাওয়ার পর কী কী সুবিধা পান তারা, সেটা নিয়েও কৌতূহল অনেক। গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচসহ অন্তত ১৩ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। জেনে নেয়া যাক সেসব সুবিধার বিস্তারিত।

বেতন : একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা।

বাড়িভাড়া : দায়িত্বে আসার পর সব মন্ত্রীরাই সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেয়া হয়। সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসা ভাড়া হিসেবে দেয়া হয় ৮০ হাজার টাকা। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পান ৭০ হাজার টাকা করে। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্যও তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন।

এলাকার উন্নয়নে বরাদ্দ : নিজ সংসদীয় এলাকার দাতব্য কাজে বছরে ১০ লাখ টাকা দেয়া হয় একজন মন্ত্রীকে। একই কাজে প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ লাখ টাকা। মন্ত্রী চাইলে একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিতে পারেন আর প্রতিমন্ত্রী দিতে পারেন ৩৫ হাজার টাকা। তবে এই টাকার কোনো নিরীক্ষা হয় না।

আপ্যায়ন ভাতা : মন্ত্রীদের দপ্তরে দেশি-বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে নির্বাচনী এলাকার মানুষও আসেন প্রায়ই। তাদের আপ্যায়নের জন্য মাসে ১০ হাজার টাকা করে পান পূর্ণ মন্ত্রী। এ খাতে প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ হাজার টাকা। এছাড়া বিমান ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে ১০ লাখ টাকা বিমাসুবিধা পাবেন।

চিকিৎসা খরচ : মন্ত্রীত্ব থাকাবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয়ভার সরকার বহন করে। এ ক্ষেত্রে বলা আছে, চিকিৎসা খরচ সীমাহীন। তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে।

সরকারি গাড়ি : মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন। গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে। এছাড়া সরকারি প্রয়োজনে বিশেষ করে নির্বাচনী এলাকায় ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি পাবেন। জ্বালানি বাবদ দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেয়া হয়। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার করে।

বাড়ির সাজসজ্জার খরচ : সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতিবছর পাঁচ লাখ টাকা পান একজন মন্ত্রী। প্রতিমন্ত্রী পান চার লাখ টাকা। এছাড়া তাদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় যা আসবে, সরকার পুরোটাই বহন করবে।

মন্ত্রীর ১০ সহায়ক : নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। প্রতিমন্ত্রী পান একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক। এছাড়া মন্ত্রী এবং প্রতিমন্ত্রী একটি করে মুঠোফোন পাবেন।

চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতা : চিফ হুইপ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার। তারা প্রায় ক্ষেত্রেই একজন পূর্ণ মন্ত্রীর সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তারা একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পান। এছাড়া বিরোধী দলীয় নেতাকে আটজন পুলিশ সদস্য, দুজন গানম্যান সুবিধা দেয়া হয়। মন্ত্রীদের মতোই গাড়ি-বাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা। হুইপ একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা