দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে : শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ৯ জানুয়ারী ২০২৪, ১৯:২৩

দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন নিয়ে কোন মহলেরই প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

টানা চতুর্থবারের মত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য মঙ্গলবার সকালে গণভবনে নেতাকর্মীরা দলীয় সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের সাথে কোন দ্বন্দ্ব-সংঘাত করা যাবে না।

আওয়ামী লীগের এই টানা বিজয় জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করে তিনি বলেন, দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুই চারটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্রের কিছু যায় আসে না।

তিনি বলেন, ’৭৫ এর পর থেকে যত নির্বাচন আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, মুষ্টিমেয় খুনি ও যুদ্ধাপরাধীদের দল ছাড়া এ দেশে সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। ১২০ বছরের বয়স্ক বুড়ো মানুষও ভোট দিতে গেছে। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে?

যারা পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও নির্বাচনে আসেনি সেসব দলের নেতাকর্মীরা হতাশায় ভুগছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর