আবারও সরকার গঠনের প্রত্যাশা করছি : শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ৭ জানুয়ারী ২০২৪, ১২:১২

আবারও সরকার গঠনের প্রত্যাশা করছি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ইনশাআল্লাহ, জয়ী হব, কোনো সন্দেহ নেই’।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্র ভোট দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আবারও সরকার গঠনের প্রত্যাশা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক বাধা বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই তারা সন্ত্রাস-নৈরাজ্য করছে। অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, ভোট দিবে এটাই বড় কথা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয়, কারণ তাদের উত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। নৌকার জয় হবে। জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ।’

গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণ আওয়ামী লীগের পাশে আছে।’

বিএনপি-জামায়াতের হরতাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘হরতাল তাল হারিয়ে ফেলেছে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর