ভোটদানে বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে : র‍্যাব মহাপরিচালক

সময় ট্রিবিউন | ৬ জানুয়ারী ২০২৪, ১৭:৩৬

ভোটদানে বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে : র‍্যাব মহাপরিচালক

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। ভোটদানে ভোটারকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এই বেআইনি কাজ যারা করবেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

খুরশীদ হোসেন বলেন, আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের চমৎকার কো-অর্ডিনেশন রয়েছে। আমরা একসঙ্গে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আগামী কালকের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হবো। আমি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখে মনে হয়েছে সব ঠিক আছে, সুন্দর পরিবেশ।

তিনি বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি পাঁচ বছর পর একবার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। আগামীকাল সকল শ্রেণি পেশার মানুষ নির্বিঘ্নে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। সারা দেশে র‌্যাবের ইউনিট রয়েছে সেখানে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোবাস্ট পেট্রলিং করছি। নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সাতশোর মতো মোবাইল পেট্রোল কাজ করবে। সেই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এছাড়া গুজব প্রতিরোধ করার জন্য সাইবার পেট্রোলিং-এর কাজ চলছে। থাকবে ডগ ও বোম স্কোয়াড। বিশেষ কোনো জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও স্ট্যান্ডবাই থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের যে ডিভাইস আছে ওআইভিএস ব্যবহার করা হচ্ছে। এক এলাকার ভোটার ব্যতীত অন্য এলাকার বহিরাগত আসতে চাইলে তাকে যেন আইডেন্টিফাই করা যায়। আমরা এ ব্যবস্থা রেখেছি যাতে করে বহিরাগতরা ভোট সেন্টারে প্রবেশ করতে না পারে।

তিনি বলেন, কিছু নাশকতা হয়েছে। এটি শুধু আমাদের দেশে না, যুক্তরাষ্ট্রেও গত নির্বাচনের আগে হোয়াইট হাউস অ্যাটাক হয়েছে। ইন্ডিয়াতেও বিভিন্ন অঙ্গরাজ্য অনেক ধরনের দুর্ঘটনা ঘটে অনেক লোক মারাও যায়। সে তুলনায় ২০১৪ ও ২০১৮ সালের তুলনায় এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন তথ্য দিয়ে এ দেশের নাগরিক হিসেবে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সহযোগিতা করবেন।

পাশাপাশি দেশবাসীকে আগামীকালকে নির্বাচন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য সহযোগিতা করার আহ্বান জানান এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব