সিরাজগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ৪

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ০৩:৪৪

ফাইল ছবি

সিরাজগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেল শাহজাদপুর উপজেলা চিথুলিয়া, দুগলি এবং উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার দুগলি গ্রামের আজম ব্যাপারীর ছেলে স্কুলছাত্র নাজমুল (১৫), একই গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলী (২৫), একই উপজেলার চিথুলিয়া গ্রামের বাসিন্দা শাকেরা খাতুন (৬০) এবং উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মোহনা খাতুন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দুগলি মাঠে নাজমুল ও হাসেম আলী ধান শুকাচ্ছিলেন। এ সময় প্রচণ্ড গর্জনের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে একই উপজেলার চিথুলিয়া এলাকায় বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতে মারা যান শাকেরা খাতুন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান।

অপরদিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে বজ্রপাতে মোহনা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনা ঘটনার সময় পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে ধান শুকানোর কাজ করছিল। এসময় বজ্রপাতে সে মারা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব