বকেয়া হোল্ডিংয়ের ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: আতিক

নিজস্ব প্রতিবেদক | ২৫ মে ২০২১, ০১:৪৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

আজ সোমবার দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এই ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, করোনাভাইরাস তথা কভিড-১৯ প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত করদাতাগণের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

মো. আতিকুল ইসলাম ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য সম্মানিত করদাতাগণকে অনুরোধ করেন।

তিনি আরো বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।

ডিএনসিসি মেয়র নগরবাসীর প্রতি সময়মতো পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর