ফরিদপুরের সকল  নৌকার প্রার্থীকে  জয়যুক্ত করার আহব্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২ জানুয়ারী ২০২৪, ১৮:৩১

ফরিদপুরের সকল  নৌকার প্রার্থীকে  জয়যুক্ত করার আহব্বান প্রধানমন্ত্রীর
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, ৭ই জানুয়ারী আপনারা নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নে সহযোগিতা করুন। আপনাদের জন্য আমি আছি। 
 
বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর্ জন্য বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছেন। বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। অনেক কষ্টের বিনিময় এই স্বাধীন দেশ পেয়েছি আমরা। জাতির পিতার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। দেশে আজ ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন করা ও দেশের মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। 
 
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজে মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মানননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী আরো জানান, ৭৫-এ বেঈমান -মোনাফেকরা আমার বাবাসহ আমার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে। আমরা দুই বোন দেশের বাইরে ছিলাম বলে আল্লাহু আমাদের বাঁচিয়ে রাখেন। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কারো কাছে মাথা নত করি না, কখনও মাথা নত করবো না। এই দেশের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবো।
 
এসময় উপস্থিত জনতার উদ্যেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা সব সময় আমার সাথে থেকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আপনাদের নিয়েই এগিয়ে যাবো। আমরা সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছি। বাংলাদেশে একজন ভূমিহীন থাকবে না। কোন দরিদ্র থাকবে না। পূর্ণবাসনের জন্য আপনাদের মাথা গোজার ঠাই করে দিয়েছি। বযস্ক ভাতা, প্রতিবন্ধী ও বিধবা ভাতা করে দিয়েছি। মাতৃত্বকালীন ভাতা প্রদান করেছি। চিকিৎসা সেবা নিশ্চিত করেছি। কৃষিখাতে উন্নয়ন ঘটিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তিসহ বিনামূল্যে বই ও কম্পিউটার-ল্যাব বিতরণ করেছি। আপনারা সব সময় যাতে ভালো থাকেন, সেই ব্যবস্থা করে দিয়েছি। দেশের মানুষের উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন আপনাদের সেবা করে যাবো। 
 
এসময় ফরিদপুরের চারটি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রহমান, শাহদাব আকবর লাবু চৌধুরী, শামীম হক ও কাজী জাফর উল্লাহকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী। 
 
সেই সাথে মাগুড়া-১ আসনে সাকিব আল হাসানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান তিনি। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর