নৌকায় ভোট দিলে যত খাবার লাগুক আমি দেব: শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ২ জানুয়ারী ২০২৪, ১৭:৫৭

নৌকায় ভোট দিলে যত খাবার লাগুক আমি দেব: শেখ হাসিনা

আমাদের স্বাধীনতা এনে দিয়েছে নৌকা মার্কা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিলে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে হবে না। যতো খাবার লাগুক আমি দেব।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন, আওয়ামী লিগ মুচলেকা দেয়নি বলেই সে সময় ক্ষমতায় আসতে পারেনি। আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকায় দেশের অসামান্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে তিনি ফরিদপুরে পৌঁছান। সোয়া তিনটার দিকে আওয়ামী লীগ সভাপতি জনসভাস্থল সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন। বিকাল পৌনে চারটায় সমাবেশে বক্তব্য রাখতে শুরু করেন শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে কাজ শুরু করেছিলেন। তিনি খাদ্য, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে অল্প সময়েই যে কাজ করেছিলেন তা ভাবতেও অবাক লাগে। বঙ্গবন্ধুকে হত্যার পর তার ও বোন শেখ রেহানার জীবনে নেমে আসা দুর্ভোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। সব সময় তার পাশে থাকার জন্য তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার চারটি সংসদীয় আসনে দলের প্রার্থীরাও সমাবেশে উপস্থিত আছেন।

জনসভায় তিনি আরো বলেন, এক মাত্র নৌকা মার্কায় ভোট দিলেই আমি সরকারে আসতে পারবো। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দেশের উন্নয়ন হবে। আমরা ব্যাপাক ভাবে ব্যবসা করার সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি। অনেককে বলতে গেলে নর্দামা থেকে টেনে তুলেছি। তাদের পয়সা বানানো ব্যবসা করার সুযোগ দিয়েছি। মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়। তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে। আমি এই টাকা ওয়ালাদের টাকা ছড়ানো দেখছি। টাকা ছিটাক, এতে সাধারণ মানুষের হাতে টাকা যাবে। টাকা দিয়ে অমানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের মানুষকে কেনা যায়নি যাবে না। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হবে। নৌকাই আপনাদের সমাধান দিবে। এ মাটি বঙ্গবন্ধুর মাটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর