বগুড়ায় বিষাক্ত মদপানে আবারও মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ২০:১৪

প্রতীকী ছবি

বগুড়ায় বিষাক্ত মদ পান করে চিকিৎসাধীন অবস্থায় আদম আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে তিনি মারা যান। তিনি সদরের ধরমপুর মসজিদ পাড়া এলাকার ইউনুসের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আদম আলী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বলেন, বেশ আগে থেকে আদম আলী কিডনি, লিভারসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। রবিবার সকাল থেকে তার পেটে খুব ব্যথা অনুভব হচ্ছিল। পরে সন্ধ্যার সময় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাকে শরীরে একটি স্যালাইন দেওয়া হয়। এরপর তিনি মারা যান।
রোগীর স্বজনদের বরাতে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ডাক্তারদের বলা হয়েছে, অ্যালকোহল জাতীয় কিছু খাওয়ার পরে এমন সমস্যা হয়েছে। তবে চিকিৎসকেরা এমন কোনো উপসর্গ পায়নি। তবে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ম্যানেজার (প্রমোশনাল সেকশন) ও মিডিয়া মুখপাত্র আব্দুর রহিম বলেন, বিষাক্ত মদপান করেই আদম আলী নামের একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিষাক্ত মদপানে বগুড়ায় অন্তত ২০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বগুড়ার কয়েকটি হোমিও হল বন্ধ করে দেওয়া হয়। মামলাও হয়েছে একাধিক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর