আচরণবিধি প্রচার করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৫০

আচরণবিধি প্রচার করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ ডিসেম্বর) ইসি’র লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন শাখা থেকে নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন থেকে প্রার্থীর আচরণবিধি ও ভোটারদের সচেতনতামূলক বেশকিছু টিভিসি, থিম সং, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও অ্যানিমেশন কন্টেন্ট নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থে বহুল প্রচার প্রয়োজন।

নির্মিত এসব টিভিসির মধ্যে গত ৪ ডিসেম্বর আচরণবিধি সম্পর্কিত পাঁচটি ও ১৯ ডিসেম্বর সাতটি টিভিসি, একটি থিম সং, দশটি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও পাঁচটি অ্যানিমেশন কন্টেন্ট কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে।

আপলোড করা টিভিসি, থিম সং, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও অ্যানিমেশন কন্টেন্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের বিলবোর্ড/এলইডি স্ক্রিন (যদি থাকে) ও স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে বহুল প্রচারের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব