ভুট্টা ক্ষেত থেকে ৬ কেজি ওজনের অজগর উদ্ধার

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ০৩:১৯

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে দেয়া জালের বেড়ায় প্রায় ৬ কেজি ওজনের ৮ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। এ সময় সাপের সঙ্গে একটি ডিমও পাওয়া যায়।

রোববার দুপুর উপজেলার বুড়িরবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেতের জালে আটকা পড়ে ওই অজগরটি।

এলাকাবাসীরা জানায়, সকালে কৃষক লুতু মিয়া ক্ষেতে গিয়ে দেখতে পান ক্ষেতে দেয়া জালের বেড়ায় অজগর সাপটি আটকা পড়ে আছে। পরে কয়েকজনকে ডেকে লুতু মিয়াসহ সবাই সাপটিকে ধরে একটি লোহার খাঁচায় আটকে রাখে। পরে উপজেলা থানায় ও বনবিভাগের কর্মীদের খবর দেয় স্থানীয়রা।

পাটগ্রাম প্রাণিসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টা ক্ষেতের জালে আটকা পড়েছে বলে মনে হচ্ছে। অজগরটি উদ্ধার করে আনা হয়েছে। অজগরটিকে রংপুর চিড়িয়াখানায় রাখা হবে।

পাটগ্রাম থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করার জন্য পাটগ্রাম প্রাণিসম্পদ ও বনবিভাগের দুইজন কর্মী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা