জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ১৭:০৩

ছবি : ইন্টারনেট

জামিন পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার (২০ মে) শুনানি হয়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এই শুনানি হয়েছে। এরপর আজ রোববার (২৩ মে) জামিন দেন আদালত।

 

পাঁচ হাজার টাকার বেলবন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। শর্তানুযায়ী, আদালতে পাসপোর্ট জমা দিতে হবে সাংবাদিক রোজিনা ইসলামকে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর