কেরানীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৩ মে ২০২১, ০৬:০২

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২) মে গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তর পাড়ার মসজিদ পাড় এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে মারুফ কাজী (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত মারুফ কাজীর পিতা মোঃ মাসুম কাজী, তারা শুভাঢ্যা মসজিদ পাড়ের স্থানীয় বাসিন্দা।

নিহত মারুফ কাজীর স্ত্রী পুলিশকে জানায়, শুক্রবার মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত তাকে বেঁধে তার স্বামী মারুফ কাজী কে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোঃ আইয়ুব আলী বলেন, দুপুরে ঘটনাটির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতল মর্গে লাশটি পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি কি কারণে এবং কারা হত্যা করেছে সে বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনা তদন্তে নিহতের স্ত্রী সহ পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাবেনা তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদঘাটিত হলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা