কৃষিতে সহযোগিতা বাড়াতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক সই

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৮

কৃষিতে সহযোগিতা বাড়াতে আর্জেন্টিনার সাথে সমঝোতা স্মারক সই

বাংলাদেশের কৃষিকে উন্নত করতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বাংলাদেশের পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং আর্জেন্টিনার পক্ষে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী সার্জিও টমাস মাসা সমঝতা স্মারকে সই করেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় কৃষি সচিব ওয়াহিদা আক্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কৃষিমন্ত্রী বলেন, এই সমঝোতার মাধ্যমে বিশ্বের আরেকটি প্রান্তে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের দক্ষিণাঞ্চলে আমরা যেতে পারবো। প্রাকৃতিক সম্পদে ভরপুর আর্জেন্টিনা, খুবই সম্পদশালী দেশ। কাজেই বৈশ্বিক পর্যায়ের সহযোগিতায় এটি একটি নতুন অধ্যায়।

তিনি বলেন, আর্জেন্টিনা থেকে সয়াবিনসহ গবাদিপশুর খবার আমদানি করি। আপনারা জানেন, দেশটি থেকে আমাদের দুই বিলিয়ন ডলারে বেশি ভোজ্য তেল আনতে হয়। পোল্ট্রির প্রোটিন নির্ভর করে সয়াবিনের ওপরে, সেক্ষেত্রে সয়াবিন উৎপাদনে নেতৃত্বদানকারী দেশগুলোর একটি হচ্ছে আর্জেন্টিনা।

কৃষিমন্ত্রী বলেন, আমি করি, এই সমঝোতা স্মারক সই করার মধ্য দিয়ে আর্জেন্টিনা থেকে সয়াবিন আনতে পারবো। এছাড়াও তাদের সঙ্গে আরও কৃষিপণ্যের ব্যবসা হবে। আমাদের কৃষিকে উন্নত করতে তারা সহযোগিতা করবে। এছাড়া জলবায়ু সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কাজ করবো।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিশ্ব অর্থনীতিতে প্রতিযোগিতা করতে যাচ্ছি। অনেক কৃষি পণ্যে আমরা উদ্বৃত্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে উদ্বৃত্ত পণ্য কৃষি প্রক্রিয়াজাতকরণের শিল্প স্থাপনে আমরা আর্জেন্টিনার সহযোগিতা নেব। ব্রিডিংয়ের জাত উদ্ভাবন ও জৈবপ্রযুক্তির ক্ষেত্রে আমরা আর্জেন্টিনার সহায়তা পাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের