করোনার দ্বিতীয় ঢেউ: তিন পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০৭:২১

ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন।

বৃহস্পতিবার থেকেই তিন পার্বত্য জেলার পর্যটনকেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। আবাসিক হোটেল, মোটেল খোলা রাখতে হলে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

এদিকে পর্যটনকেন্দ্র বন্ধের পাশাপাশি রাঙামাটিতে রাত আটটার পর বিপণিবিতান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি অবনতির কারণেই পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, খাগড়াছড়িতে গত এক মাসে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩ জনে। রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৮৪৩ জন। গত এক মাসে ১৯ জন। এ ছাড়া রাঙামাটিতে গতকাল ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। বান্দরবানে গতকাল পর্যন্ত ৫ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করে ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব