বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ ও সৌদি আরবের সন্তোষ প্রকাশ

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২৩, ২১:৩১

বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে বাংলাদেশ ও সৌদি আরবের সন্তোষ প্রকাশ

বাংলাদেশ ও সৌদি আরব দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহের মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন। সৌদি মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বিশেষ করে নারী উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে বেসরকারি খাতের দ্রুত প্রবৃদ্ধিরও প্রশংসা করেন।
পায়রা বন্দর এলাকায় বিদ্যুৎ উৎপাদনে গত বছর আকওয়া পাওয়ার এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করেন।

তিনি উল্লেখ করেন যে, আকওয়া পাওয়ার এর আগে ১০০০ মেগাওয়াট সৌর ফটোভোলটাইক শক্তি উৎপাদনের প্রস্তাব দিয়েছে।
১,০০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রার মধ্যে, আকওয়া পাওয়ার এবং পাওয়ার বিভাগ রামপালে ৩শ’ মেগাওয়াট সোলার ইলেকট্রিক ইউনিটে একটি যৌথ অংশীদারিত্বের প্রকল্পে কাজ করছে।

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ২শ’ মেগাওয়াট প্রকল্পের জন্য পায়রা বন্দরে ৬শ’ একর জমি বরাদ্দ করেছে, আকওয়া পাওয়ার এ বিষয়ে কাজ করছে।
তাঁরাফিলিস্তিন ইস্যু এবং গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টিকারী পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ফিলিস্তিনে সহায়তা পাঠিয়েছে।
সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর