আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১৮

আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিছু আসনে নৌকা নিয়ে লড়তে পারেন জোটের শরিক দলের প্রার্থীরা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ১৪ দল নেতাদের বৈঠকের বিষয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আগের দিনের বৈঠকের বিষয়টি তুলে ধরে কাদের সাংবাদিকদের বলেন, ‘আমু (১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু) ভাই আমাদের সমন্বয়ক। উনি মূল দায়িত্ব পালন করেছে। আমার সঙ্গে নানক ছিল, নাছিম, তারাও কালকে বৈঠকে ছিলেন।

'আমরা সবাই মিলে আজকালের মধ্যে আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজকে না হলেও আগামীকাল হয়ে যাবে।’

ছাড় দেয়া আসনে জোটের শরিকরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন কি না এবং করলে কতটি আসনে করবেন, সে সংক্রান্ত দুটি প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তাদের প্রত্যাশা কত এবং তারা পাবে, এর বাস্তবতা কত, দুইটা মিলিয়েই আমরা সিদ্ধান্ত নেব। করবে, তারা কিছু হয়তো নৌকাই করবেন, কিন্তু তাদের অন্যান্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কা রেখেই ইলেকশন করবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর