গনপরিবহন বন্ধ তবুও ইদ যাত্রায় সড়কে ঝড়ল ৩ শতাধিক প্রাণ

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ২৩:৪৮

ছবি : ইন্টারনেট

এবারের ঈদুল ফিতরের আগে ও পরে ১৪ দিনে দেশে ২৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওইসব দুর্ঘটনায় ৩১৪ জন নিহত এবং ২৯১ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২২ মে) রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ থেকে ২০ মে পর্যন্ত ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার পাশাপাশি একই সময়ে ৪টি নৌ দুর্ঘটনায় ৩ জন একটি রেলপথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনাগুলোর ৯৪টি (৩৯ দশমিক ৩৩ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৮৯টি (৩৭ দশমিক ২৩ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৩৪টি (১৪ দশমিক ২২ শতাংশ) গ্রামীণ সড়কে, ১৮টি (৭ দশমিক ৫৩ শতাংশ) শহরের সড়কে এবং ৪টি (১ দশমিক ৬৭ শতাংশ) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক, কাভার্ডভ্যান এবং পিকআপ।

ফাউন্ডেশনের বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ৩৩ দশমিক ৪৭ শতাংশ, রাজশাহীতে ১৬ দশমিক ৭৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৬৪, খুলনায় ৮ দশমিক ৭৮, বরিশালে ৬ দশমিক ৬৯, সিলেটে ৭ দশমিক ৫৩, রংপুরে ৬ দশমিক ২৭ এবং ময়মনসিংহ বিভাগে ৫ দশমিক ৮৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে

এছাড়াও দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সকালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ২৮ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া, বিকেলে ২৩ শতাংশ, দুপুর ২২ দশমিক ৫৯ শতাংশ এবং রাতে ১১ দশমিক ৭১ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর