দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন জমার শেষ দিন আজ

সময় ট্রিবিউন | ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন জমার শেষ দিন আজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। বিকাল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিসে মনোনয়ন জমা দেয়া যাবে।

ইসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৩০০ আসনের বিপরীতে প্রায় দেড় হাজার মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। বিভিন্ন দলের ও স্বতন্ত্র ৩ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। ঢাকা জেলায় এ পর্যন্ত মোট ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্যে ৩৯ জন প্রার্থী জমাও দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস মোল্লা, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান, ঢাকা-১৭ আসনে মোহম্মদ আলী আরাফাত, ঢাকা-১৭ আসনে বিএনএফের আবুল কালাম আজাদ, ঢাকা-১৮ আসনে শেরিফা কাদের প্রমুখ।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সম্ভাব্য সব প্রার্থীই মনোনয়ন জমা দেবেন, এ কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক ভিড় থাকবে বলে ইসি সূত্রে জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) থেকে সোমবারের (৪ ডিসেম্বর) মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হবে। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব