ফেনসিডিলসহ কলেজ শিক্ষক আটক

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০২:২৮

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ৭৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রংপুর নগরীর কেরানীপাড়ার ফনি ভূসণ বোসের ছেলে ও দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শুভেন্দু বোস (৪২), রংপুর নগরীর ধাপ হাজীপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫) এবং হারাগাছ চওড়ারহাটের হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম পলাশ জানান, বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকা থেকে প্রাইভেট কারে মাদক বহন করে মেডিকেল এলাকাসহ রংপুরের বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর উত্তর দিকে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট গঙ্গাচড়া থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

পুলিশ সুপারের নির্দেশ অনুসারে রংপুর জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর