লালমনিরহাটে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি | ২১ মে ২০২১, ২২:১৬

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ৩ টার দিকে ওই উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী জোরগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রত্না বেগম জেলার আদিতমারী উপজেলা সদরের রেলগেট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
 
স্থানীয়রা জানান, ঢাকার পোশাক শ্রমিক রত্না বেগম স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। ঈদে ছুটি নিয়ে বাবার বাড়িতে আসেন। সেখান থেকে কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকায় এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে অটোরিকশায় বাবা ও ছেলেকে নিয়ে আদিতমারী বাবার বাড়িতে ফিরছিলেন রত্না বেগম। এ সময় তারা জোরগাছ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত রত্নার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায় এতে সে গুরুতর আহত হন। তাকে দ্রুত আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের