বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২৩, ১৭:৩৬

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জেরেমি ব্রুর বলেন, সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েক দিনের সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এর জন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ।

বাংলাদেশে সেই সুযোগ রয়েছে কিনা বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, স্বাধীনতার সময়ও অস্ট্রেলিয়া আমাদের সমর্থন দিয়েছে। আমরা সেদেশে পড়ালেখা করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়ার কথা বলেছি।

তিনি বলেন, আমরা যে ১০টি দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত বাড়ছে। আমরা তাদের কাছ থেকে মাতারবাড়ির জন্য কয়লা আমদানি করছি। এছাড়া গম, দুধ ও পশম আনছি।


তিনি আরো বলেন, তারা এ দেশে শিক্ষা, দক্ষ জনশক্তি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। আমি বলেছি আমাদের প্রচুর জনশক্তি রয়েছে। তাদের দেশে অনেক জমি খালি পড়ে আছে। সেখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা তাদের অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা