রাষ্ট্রপতির কাছে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি রওশন এরশাদের

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২৩, ১৪:১৫

রাষ্ট্রপতির কাছে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি রওশন এরশাদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রাঙ্গা বলেন, ৩০ নভেম্বর আয়কর রির্টান দাখিলের বিষয় রয়েছে তাই পেছানো যায় কিনা এমন প্রস্তাব করা হয়। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তারপরও আপনারা প্রস্তাব করেছেন, আমি সকলের সঙ্গে কথা বলে দেখবো কোন সুযোগ আছে কিনা।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, রাষ্ট্রপতি সম্প্রতি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য এই সাক্ষাৎ। পাশাপাশি নির্বাচন নিয়ে কিছু আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সকল দলের অংশগ্রহণ কামনা করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিএম কাদের কি বলেছেন সে বিষয়ে আমার মন্তব্য নেই। আমি রওশন এরশাদের সঙ্গে ছিলাম ওনি নির্বাচনে যাচ্ছেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে বসেই মিনিট খানেক কথা বলেন রওশন এরশাদ। তিনি বলেন, যেহেতু ৩০ নভেম্বর আয়কর রির্টান দাখিলের বিষয় রয়েছে। তাই তারিখ পেছানো অনুরোধ করেছি। সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতি কোন আলোচনার উদ্যোগ নিতে পারে কিনা সে বিষয়ে বিবেচনার আহ্বান জানিয়েছি।

 

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টা ৫৮ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দুপুর ১২টায় ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন রওশন। ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে ৩০ মিনিট চলে আলোচনা।

প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা