কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

সময় ট্রিবিউন | ১৯ নভেম্বর ২০২৩, ১১:২৯

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রাক নির্বাচনি মূল্যায়ন মিশনের চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হন নির্বাচন কমিশনে। তারা বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের অন্যান্য সদস্যের সাথে।

দ্বাদশ সংসদ নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা এসেছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম দিনে প্রতিনিধিদলটির কোনো কর্মসূচি নেই। তবে আগামী রবি ও সোমবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন।


২১ নভেম্বর প্রতিনিধিদলটি রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার যাবে। ওই দিনই তাদের ঢাকায় ফেরত আসার কথা রয়েছে। এ ছাড়া ২২-২৫ নভেম্বর পর্যন্ত প্রতিনিধিদলটি সিলেটসহ বিভিন্ন জেলা সফর করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা