বরিশালে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ২

সময় ট্রিবিউন | ২০ মে ২০২১, ২৩:০৯

বরিশাল

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের জেরে বরিশালের মেহেন্দীগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুটি পক্ষ। এতে দুইজন নিহত এবং ১০ জনের মতো আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। নিহতরা হলেন- সলদি গ্রামের সিদ্দিকুর রহমান এবং আব্দুস সাত্তার।

স্থানীয়রা জানান, উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে মারা যান আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান। আহত হন অন্তত ১১ জন। তাদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

সংঘর্ষে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

তিনি জানান, সংঘর্ষের পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নতুন করে যেন সংঘর্ষ না হয় সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব