১০ কার্যদিবস চলতে পারে বাজেট অধিবেশন

সময় ট্রিবিউন | ২০ মে ২০২১, ১৮:৩২

ফাইল ছবি

করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে। আগামী ২ জুন এই অধিবেশন শুরু হওয়ার পর সেটা ১০ কার্য দিবসের মতো চলতে পারে।

এবারের অধিবেশনেও প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি সীমিত রাখা হবে। এর আগে প্রত্যেক সংসদ সদস্যকে করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদ সদস্যদের অধিবেশনে অংশ নিতে হবে।

আগামী ২ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হবে। পর দিন ৩ জুন আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট উপস্থাপন করবেন। এর পর বাজেটের ওপর সংসদ সদস্যদের আলোচনা শুরু হবে।

সংসদে বাজেট উপস্থাপনের পর নতুন অর্থবছর শুরুর আগে অর্থাৎ ৩০ জুনের মধ্যে তা পাসের বিধান রয়েছে। সেই অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট পাসের তারিখ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদের এ অধিবেশন সর্বোচ্চ ১০ কার্য দিবসের মধ্যে শেষ হবে। বাজেট উপস্থাপনের পর প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদ সদস্যদের আলোচনা এই সময়ে মধ্যে শেষ করার জন্য সংক্ষিপ্ত করা হবে আলোচনার জন্য প্রত্যেক সদস্যের নির্ধারিত সময়। অধিবেশন শুরুর পর মাঝে মাঝে বিরতি দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর