বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত চলবে বইমেলা

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০০:০০

একুশে বইমেলা। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন বাংলা একাডেমি। এখন থেকে প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা মেলা চলবে। এত দিন বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোকলেও এখন থেকে বেলা ৩টায় খোলা হবে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্ধ করতে হবে।

বুধবার বাংলা একাডেমি এ সিদ্ধান্ত জানিয়েছে এবং তা আজ থেকেই কার্যকর হবে।

একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে “অমর একুশে গ্রন্থমেলা ২০২১”-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ ২০২১ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬: ৩০টায়।’

এত দিন বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত। শুক্রবার ও ছুটির দিনে মেলা চলছে সকাল ১১টা থেকে। তবে পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কিছু বলা হয়নি।

করোনাভাইরাস মহামারিকালে এবার একুশের বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়, যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর