প্রধানমন্ত্রী

"আমরা ট্রান্স এশিয়ান রেললাইনের সঙ্গে যুক্ত হবো, সেটা আমাদের লক্ষ্য"

সময় ট্রিবিউন | ১১ নভেম্বর ২০২৩, ১৫:৩০

আমরা ট্রান্স এশিয়ান রেললাইনের সঙ্গে যুক্ত হবো, সেটা আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যেন আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত হয় সেভাবে কাজ চলছে। আমরা ট্রান্স এশিয়ান রেললাইনের সঙ্গে যুক্ত হবো, সেটা আমাদের লক্ষ্য। এসব বিষয় বিবেচনা করে রেল সংযোগ বিস্তৃত করা হচ্ছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে দোহাজারী-কক্সজাবার রেল সংযোগ উদ্বোধন শেষে ট্রেনে রামুতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশের অর্থনীতিতে এই রেল সংযোগ ভূমিকা রাখবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার আমাদের পর্যটনকেন্দ্র, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। অথচ পর্যটন শিল্পকে আমরা সেভাবে গড়ে তোলা হয়নি। সেটা করতে হলে, পর্যটকরা যেন ভালোভাবে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমরা এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসার করার চেষ্টা করছি।

নতুন রেল সংযোগ উদ্বোধনের অনুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন নিজে কেউ কোনো কাজ করে, যা মানুষের কল্যাণে ব্যবহার হয়- তখন আনন্দের আর শেষ থাকে না।

তিনি আরও বলেন, একসময় মহেশখালীও অবহেলিত ছিল। আমরা সেখা গভীর সমুদ্রবন্দর করেছি। ওই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চলও গড়ে তুলছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর