নতুন শিক্ষাক্রমে বেশি গুরুত্ব পেয়েছে খেলাধুলা: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ নভেম্বর ২০২৩, ০৯:২২

নতুন শিক্ষাক্রমে বেশি গুরুত্ব পেয়েছে খেলাধুলা: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এজন্য সরকার শিক্ষার সবপর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। নতুন শিক্ষাক্রমে তো খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল রাজধানীর ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক এক হাজার টাকা এবং একাদশ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক দুই হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হয়েছে।

ডা. দীপু মনি বলেন, ক্রীড়াবিদরা দেশের জন্য খেলেন। তারা জীবনের খুব অল্পসময়ই এ খেলাধুলায় নিয়োজিত থাকেন। অনেক সময় দেখা যায়, তারা যখন খেলা থেকে অবসর নেন অথবা তারা যখন অসুস্থ হয়ে যান, তখন তারা খুবই খারাপ সময় কাটান। সরকার তাদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে। তাদেরও ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়াসচিব ড. মহিউদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা